customercare@trucklagbe.com

+880 9638 000 245

জুন 4, 2025

জেনে নিন কোরবানির পশুর পরিবহনের জন্য উপযুক্ত ট্রাক বেছে নেয়ার ৫ টি উপায়

কোরবানির পশু কেনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় অবহেলিত বিষয় হলো সঠিকভাবে পশু পরিবহনের ব্যবস্থা করা। একটি সঠিক সাইজের ট্রাক বেছে না নিলে কোরবানির পশু যাত্রাপথে অসুস্থ হয়ে পড়তে পারে, আঘাত পেতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই, কোরবানির পশু পরিবহনের আগে অবশ্যই পশুর নিরাপত্তা নিশ্চিত করে ট্রাক নির্বাচন করা জরুরি। আসুন প্রথমেই জেনে নেই, কেন সঠিক ট্রাক নির্বাচন গুরুত্বপূর্ণ;

  • পশু যেন পর্যাপ্ত জায়গা পায় দাঁড়াতে ও বসতে
  • চলন্ত অবস্থায় ট্রাকে বাতাস চলাচল নিশ্চিত করা
  • পশু যেন গায়ে ঘর্ষণ লেগে আঘাত না পায়
  • লোডিং ও আনলোডিং যেন সহজ ও নিরাপদ হয়
  • রাস্তার ঝাঁকুনি ও গরমে পশু যেন কষ্ট না পায়

এবার আসুন জেনে নেই, কীভাবে আপনার কোরবানির পশু পরিবহন যাত্রা করে তুলবেন নিরাপদ এবং আরামদায়ক;

পশুর সংখ্যা ও আকার অনুযায়ী ট্রাক নির্বাচন করুন

একটি ছোট ট্রাকে বেশি পশু তুললে গাদাগাদি হয়, পশু পড়ে যেতে পারে বা শ্বাসকষ্টে ভুগতে পারে। তাই,

  • ছোট আকারের পশু (যেমন: ছাগল, ভেড়া): কয়েকটি ছাগল বা ভেড়ার জন্য সাধারণত পিকআপ ভ্যান যথেষ্ট। এতে আরামে দাঁড়াতে বা বসার সুযোগ এবং চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে।
  • মাঝারি আকারের পশু (যেমন: গরু, মহিষ): একটি বা দুটি মাঝারি আকারের গরুর জন্য ১.৫ টন বা ২ টন পিকআপ ট্রাক উপযুক্ত। একাধিক গরুর জন্য ৩-৫ টনের ট্রাক প্রয়োজন হতে পারে। খেয়াল রাখবেন যেন পশুরা স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারে।
  • বড় আকারের পশু বা বেশি সংখ্যক পশু: যদি বড় আকারের গরু বা মহিষ পরিবহন করতে হয় অথবা একসাথে অনেক পশু পরিবহন করতে হয়, তাহলে ১৫ টন খোলা ট্রাক বা তার বেশি বেছে নেওয়া উচিত।

ট্রাকের পরিচ্ছন্নতা এবং খোলা ট্রাকের গুরুত্ব

বাংলাদেশের আবহাওয়ায় কাভার্ড ভ্যান পশুর জন্য অস্বস্তিকর হতে পারে। গরমে কাভার্ড ভ্যানে পশুর দমবন্ধ হয়ে প্রাণহানির আশঙ্কা পর্যন্ত থাকে। এজন্য,

  • খোলা ট্রাক বা ওপেন ট্রাক বুক করুন যেন পর্যাপ্ত বাতাস চলাচল করে।
  • বৃষ্টির সম্ভাবনা থাকলে ট্রাকের ওপরে ছাউনি থাকলেও পাশে যেন বাতাস চলাচলের জায়গা থাকে তা খেয়া রাখুন।

যে ট্রাকে পশু পরিবহন করা হবে, সেটি অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত। নোংরা বা দুর্গন্ধযুক্ত ট্রাক পশুর জন্য অস্বাস্থ্যকর হতে পারে এবং এতে পশু অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও, ট্রাকে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকা অপরিহার্য। বিশেষ করে কাভার্ড ভ্যানের ক্ষেত্রে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বায়ু চলাচল না হলে গরমে পশু অসুস্থ হয়ে যেতে পারে।

পশু নিরাপদ লোডিং-আনলোডিং এর জন্য ট্রাকে র‍্যাম্প থাকলে ভালো

  • বাঁশ বা কাঠের তৈরি র‍্যাম্প ব্যবহার করলে পশু আরাম করে উঠতে ও নামতে পারে। পশু হঠাৎ টানা বা পশুর গায়ে ধাক্কা দেওয়া থেকে বিরত থাকুন।

ট্রাকের ভেতর মেঝেতে খড় বা পাটি বিছানো থাকলে পশুর পা পিছলে পড়ে না

শুকনা খড়, পুরনো কাপড় বা বস্তা বিছিয়ে দিলে ট্রাকের মেঝে আরামদায়ক ও নিরাপদ হয়। পশু ভারসাম্য বজায় রাখতে পারে।

অভিজ্ঞ ও পশু-বান্ধব চালক ও হেলপার প্রয়োজন

ট্রিপের সময় পশুর প্রতি সদয় আচরণ এবং ধৈর্যশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, প্রফেশোনাল সেবা পাওয়ার জন্য ট্রাক লাগবে অ্যাপ থেকে ট্রাক বুক করতে পারেন। কেননা, ট্রাক লাগবে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রাক বুকিং প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার পশুর নিরাপত্তা নিশ্চিত করার মতো যেকোনো আকার বা ধরনের ট্রাক পেয়ে যাবেন। ট্রাক লাগবে- এর ভেরিফাইড ট্রাক এবং প্রফেশোনাল ড্রাইভার নিরাপদ পরিবহন নিশ্চিত করবে। এছাড়া, অ্যাপটি তে আপনি লোডিং ও আনলোডিংয়ের জন্য লেবার কোটেশন অপশনও নির্বাচন করতে পারবেন। এটি আপনাকে বাড়তি সুবিধা দিবে, কারণ এতে আপনাকে আলাদাভাবে লেবার খুঁজতে হবে না।

ঈদের এই আনন্দের মাঝে কোরবানির পশু কেনা থেকে শুরু করে তা নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই প্রয়োজন সঠিক পরিকল্পনা। পশু পরিবহনের ক্ষেত্রে ভুল ট্রাক নির্বাচন করলে পশু অসুস্থ হয়ে যেতে পারে বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে পারে। তাই, কোরবানির পশু পরিবহন নিয়ে দুশ্চিন্তা কমাতে আজই ডাউনলোড করুন ট্রাক লাগবে অ্যাপঃ https://play.google.com/store/search?q=truck%20lagbe&c=apps

একই ধরনের ব্লগ

How to Book a Shifting Service Using the Truck Lagbe App
অক্টোবর 21, 2025

Truck Driver cat