customercare@trucklagbe.com

+880 9638 000 245

নভেম্বর 16, 2021

পরিচিত ট্রাক মালিক বা ড্রাইভার ভাইকে ‘ট্রাক লাগবে ওনার’ অ্যাপ রেফার করে জিতে নিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত বোনাস

আপনার দেয়া রেফারেল কোড ব্যবহার করে অন্য কোনো ট্রাক মালিক বা ড্রাইভার Truck Lagbe Owner অ্যাপে রেজিস্ট্রেশন করলেই আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত রেফারেল বোনাস। ট্রাক লাগবে’র রেজিস্টার্ড যেকোনো মালিক বা ড্রাইভার ভাই এই সুবিধা নিতে পারবেন।

Truck Lagbe Owner অ্যাপে রেফারেল বোনাস কিভাবে পাবেন?

সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকার রেফারেল বোনাস পেতে নিচে দেখানো নিয়ম অনুসরন করুন-

১। অ্যাপের মেনু থেকে ‘রেফার করে আয় করুন’ অপশনে যান-

Drawer refer page_Truck lagbe

২। এখানে ‘রেফার করুন’ প্রেস করে যেকোনো সোশ্যাল মিডিয়া বা মেসেজের মাধ্যমে আপনার পরিচিত ট্রাক মালিকের সাথে শেয়ার করুন-

get referral bonus- truck lagbe

৩। আপনার শেয়ার করা রেফারেল বোনাস মেসেজ যাকে পাঠিয়েছেন তিনি এভাবে দেখতে পাবেন-

Truck lagbe referal invitation

৪। আপনি যে ট্রাক মালিককে রেফারেল কোডটি পাঠিয়েছেন তিনি ‘ট্রাক লাগবে ওনার’ অ্যাপে রেজিস্ট্রেশন করার সময় আপনার দেয়া কোডটি এভাবে ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন-

Truck Lagbe promo code uses

৫। আপনার দেয়া কোডটি দিয়ে রেজিস্ট্রেশন করার পর ট্রাক মালিক যদি প্রথম ১ সপ্তাহের মধ্যে ১টি ট্রিপ, পরবর্তী ৭ দিনের মধ্যে আরো ৫ টি ট্রিপ এবং এর পরের ১৪ দিনে ১০ টি ট্রিপ সম্পন্ন করেন, তাহলে আপনি ধারাবাহিক ভাবে ২০০ টাকা, ৮০০ টাকা এবং ১৫০০ টাকা পর্যন্ত রেফারেল বোনাস পাবেন-

truck Lagbe trip historyreferral notification-Truck Lagbe

এভাবে খুব সহজেই আপনার পরিচিত যেকোনো ট্রাক মালিক ভাইকে রেফার করে আপনি পেয়ে যেতে পারেন সর্বোচ্চ ২৫০০০ টাকার রেফারেল বোনাস।

রেফারেল বোনাস পাওয়ার শর্তাবলীঃ

১. আপনার দেয়া রেফারেল কোড ব্যবহার করে নতুন একজন ট্রাক মালিক ‘ট্রাক লাগবে ওনার’ অ্যাপে রেজিস্ট্রেশন করার পরঃ

  • প্রথম ৭ দিনের মধ্যে নতুন ট্রাক মালিক যদি ট্রাক লাগবে অ্যাপের মাধ্যমে ১টি ট্রিপ সম্পন্ন করেন, তাহলে আপনি পাবেন ২০০ টাকা রেফারেল বোনাস।
  • পরবর্তী ৭ দিনের মধ্যে নতুন ট্রাক মালিক যদি ট্রাক লাগবে অ্যাপের মাধ্যমে আরো ৫টি ট্রিপ সম্পন্ন করেন, তাহলে আপনি পাবেন আরো ৮০০ টাকা রেফারেল বোনাস।
  • পরবর্তী ১৪ দিনের মধ্যে নতুন ট্রাক মালিক যদি ট্রাক লাগবে অ্যাপের মাধ্যমে আরো ১০টি ট্রিপ সম্পন্ন করেন, তাহলে আপনি পাবেন আরো ১৫০০ টাকা রেফারেল বোনাস।

২. সফলভাবে সম্পন্নকৃত ধাপের রেফারেল বোনাস আপনাকে ৩-৭ কর্মদিবসের মধ্যে দেওয়া হবে।

৩. আপনি সর্বোচ্চ ১০ জন নতুন ট্রাক মালিক বা ড্রাইভার ভাইকে রেফার করতে পারবেন।

৪. ট্রাক লাগবে যেকোনো সময় যেকোনো ধরণের জবাবদীহি/নোটিশ ছাড়া “রেফারেল বোনাস” সংক্রান্ত নীতি এবং শর্ত সমূহ পর্যালোচনা, পরিমার্জনা, সংশোধন করার অধিকার রাখে এবং একজন ‘ট্রাক লাগবে ওনার অ্যাপ’ ব্যবহারকারী হিসেবে উক্ত পর্যালোচনা, পরিমার্জনা, সংশোধন মেনে নিতে বাধ্য থাকবেন।

রেফারেল বোনাস সম্পর্কে আরো বিস্তারিত জানার থাকলে সরাসরি কল করুন আমাদের হেল্পলাইন- ১৩৩০৩ নম্বরে।

আজই ‘ট্রাক লাগবে ওনার’ অ্যাপ ডাউনলোড করে রেফার করুন পরিচিত ট্রাক মালিক বা ড্রাইভার ভাইকে-https://hubs.la/H0WY3f70